সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীতকরণের দাবিতে গতকাল
নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম নরসিংদী শাখার আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশ চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী ও শিক্ষার্থী। সংগঠনটির জেলা সভাপতি সজীব আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন, ইডেন কলেজের শিক্ষার্থী মুক্তা সুলতানা, সানিয়া সুমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজিদ সেতুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীতকরণের দাবিতে গতকাল নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীতকরণের দাবিতে গতকাল নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










