সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সনদসহ স্মার্ট কার্ড  বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তনে ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বিমল কুমার দাস, সাবেক উপজেলা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, সুকুমার চন্দ্র দাস প্রমুখ।  অনুষ্ঠানে ৯১ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সনদ এবং ১২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সনদসহ স্মার্ট কার্ড দেয়া হয়েছে।