রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কার্নিভাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কার্নিভালে রুয়েট, বুয়েট, কুয়েট, ডুয়েট, আইইউটি, পাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক গবেষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন। আজ বিকালে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে সমাপনী অনুষ্ঠান হবে।