সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে চৌহালী উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। মঙ্গলবার ভোরে চৌহালীতে এ ঘটনা ঘটে। এছাড়া আরেকটি ভবন ভাঙনের মুখে রয়েছে। ভবনটির অধিকাংশ নদীর পাড়ে ঝুলে আছে। যেকোনো সময় যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় প্রায় ২০০ শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।