রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক পরিষদ। গতকাল বেলা ১১টায় নগরীর তালাইমারি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘১৫ আগস্ট শোক দিবস হতে পারে না। শেখ মুজিব ৭২’ এর আগে ছিলেন বঙ্গবন্ধু। সে সময়ের ইতিহাস লুণ্ঠনের, বাকশালের ইতিহাস।’