প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল ভোর থেকে কর্মস্থল ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তবে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। হয়রানি বন্ধে ঘাট এলাকায় কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।