তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও—এ স্লোগানে টেকসই ও পরিবেশবান্ধব উপায়ে তিস্তার ভাঙন রোধের দাবিতে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলার উলিপুর উপজেলার বজরা দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম সোসাইটি ঢাকার সভাপতি ফজলুল হক প্রমুখ। জনসভায় তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিল।
তিস্তার ভাঙন রোধের দাবিতে জনসভা
তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও—এ স্লোগানে টেকসই ও পরিবেশবান্ধব উপায়ে তিস্তার ভাঙন রোধের দাবিতে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে।










