মাত্র ২৬ বছর বয়সেই টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম রকি হায়দার। ১৩৩ বছরের প্রাচীন ও প্রথম শ্রেণীর এ পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর তিনি।
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রকি। তিনি ১ হাজার ৬৪৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দুবারের কাউন্সিলর মোহাম্মদ আলী (৬০) পান ১ হাজার ৫৯৩ ভোট। গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত রকি হায়দার সর্বকনিষ্ট কাউন্সিলর বলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।










