ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজ কেন্দ্র চট্টগ্রামের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।
এ সময় অলি আহমদ বলেন, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। জনগন যাকে ভোট দেবেন সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন।
এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি। গত তিনদিন ধরে নির্বাচনী এলাকাগুলোয় মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে জানিয়ে সবাইকে ভোটকেন্দ্র এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান তিনি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন। ২০০৮ সাল পর্যন্ত টানা ছয়বার এ আসনে সংসদ সদস্য ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এবার আসনটিতে এলডিপির প্রার্থী হয়েছেন তার ছেলে মো. ওমর ফারুক। নির্বাচনের আগমুহূর্তে বিএনপিকে ছেড়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত হয়েছে এলডিপি।















