মানিকগঞ্জ ঘিওর উপজেলায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। এ উপলক্ষে গতকাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ১৯৭১ সালের ২২ নভেম্বর ৪৩ জন নিরপরাধ মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী।