‘বঙ্গবন্ধুর সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএডিসির পাবনা জেলা শাখার বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিএডিসির বঙ্গবন্ধু পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আবুল কালাম মো. শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বীজ বিপণন পাবনা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. মহিবুর রহমান, বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি মো. হারূনর রশীদ, সাধারণ সম্পাদক, মো. বেলাল হোসেন প্রমুখ।