ঝালকাঠির কাঁঠালিয়া ও বরগুনার বেতাগীর মাঝে যোগাযোগ স্থাপনের জন্য বিষখালী নদীতে ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফেরি চলাচল উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি।

ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সড়ক ও জনপথ বিভাগের ফেরি উইংয়ের তত্ত্বাবধায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির প্রমুখ।