ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আজ শনিবার বিকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে তিনজন করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি নিজ বাড়িতে এসেছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলায় এটিই প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হলো।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসা চলছ। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হয়ে হোম কোয়ারেন্টিন বিধি ও অন্যান্য পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।










