রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। সরকার প্রতি বছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবীদের দুই ধাপে ১৬০ কেজি চাল দেয়। এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।