ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ও সেক্রেটারি পদে আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল দুপুরে শহরের মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম।