কুড়িগ্রামের জলিল বিড়ি কারখানার শ্রমিক ও কলেজছাত্র মাঈদুল ইসলাম বাপ্পীকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল দুপুরে জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভশেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করে বলেছেন, হত্যাকাণ্ডের নয়দিন পরও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

গত ৩০ মে বিকালে কাজ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের জলিল বিড়ি কারখানার ভেতরে শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পীকে (২২) কুপিয়ে হত্যা করে পালিয়ে যান সহকর্মী খোকন ইসলাম।