করোনা উপসর্গ নয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বাড়িতে ফেরার দুদিন পর বিশ্বজিৎ রায় চৌধুরী (৫০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ মে) দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের বড়দিয়া গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। তিনি কাশিতে আক্রান্ত হয়ে দুদিন আগে বাড়িতে আসেন।

বিশ্বজিতের ভাতিজা প্রবীর রায় চৌধুরী জানান, করোনা উপসর্গে ঢাকা থেকে ফেরার পর বাড়িতে আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে রাখা হয় বিশ্বজিৎ রায় চৌধুরীকে। শনিবার রাতে তিনি মারা যান। রোববার সকালে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পান।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, মৃত বিশ্বজিৎ রায় চৌধুরীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।