রাজধানীর রমনা থানাধীন এলাকা থেকে ১৮টি পরোয়ানাভুক্ত আসামি এস এম শফিকুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম রমনা থানাধীন শিক্ষা ভবন গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় ১৮টি পরোয়ানা মুলতবি আছে। যার মধ্যে ১৩টি সিআর সাজা পরোয়ানা এবং ৫টি সিআর পরোয়ানা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।