ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মোবারকগঞ্জ চিনিকলের সামনে গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় তাদের মেয়ে সাথী খাতুনসহ আরো তিনজন আহত হয়েছেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইকবাল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।