জাতীয় পরিবেশ পদক-২০২৪ অর্জন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণীতে এ পদক দেয়া হয়। গতকাল বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করেন মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ অর্জন টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে নিরলস প্রচেষ্টার একটি স্বীকৃতি বলে মনে করেন বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান হাফিজুর রহমান।
জাতীয় পরিবেশ পদক পেয়েছে বারি
জাতীয় পরিবেশ পদক-২০২৪ অর্জন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।










