পঞ্চগড়ের দেবীগঞ্জে সরীসৃপ প্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তক্ষক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুলের মাঠ থেকে তক্ষকসহ চারজনকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। গতকাল অভিযান চালিয়ে আরো এক পাচারকারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দিয়ে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরী এলাকার রেজাউল করিম, পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার রাজারহাট এলাকার আমজাদ হোসেন, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মণিপাড়া এলাকার দেবারু চন্দ্র, পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার রফিকুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ প্রামাণিকপাড়া এলাকার হাসান আলী।










