সুনামগঞ্জের শাল্লা নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্র্রদায়ের বাড়িঘরে হামলা-ভাংচুরের মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বাবের জামিন দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ। তিনি জানান, এ ঘটনায় পুলিশের অভিযোগপত্র দাখিল করার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।