চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড ও পতেঙ্গা)
আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জামাল
উদ্দিন বলেন, মাইলের মাথা এলাকার কেটলি প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের প্যান্ডেলের
কিছু অংশ আগুনে পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত
পদক্ষেপ নেয়া হবে।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের
সমর্থকদের অভিযোগ, নির্বাচনী পরিবেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলতে এ অগ্নিকাণ্ড
ঘটানো হয়েছে। কার্যালয়টি আজ বিকেলে উদ্বোধনের কথা ছিল। ভোরে সেখানে আগুন লাগে, পরে স্থানীয়রা আগুন নেভান। আগুনে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।










