স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে ৮৭ জন এবং এর পরই ঢাকা বিভাগের অবস্থান ৭০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৯ জন, বরিশালে ১২, খুলনায় আট ও রংপুর বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯১০ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫-তে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যার মধ্যে ঢাকায় ৫৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৬ জন রোগী ভর্তি আছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ৭৬৩ জন।










