সুনামগঞ্জে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের আঘাতে শুক্কুর আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।