শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠে এসেছেন। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় পাশ দিয়ে যাওয়া বাল্কহেডের ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল সকালে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।