রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনে আত্মপ্রকাশ ঘটেছে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’ নামের একটি সংগঠনের। এদিন উপস্থিত অর্ধশত সাংবাদিকদের সম্মতিক্রমে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবর রহমানকে আহ্বায়ক ও বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়।

অবশিষ্ট ১৩ সদস্য হলেন স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, নয়াকণ্ঠের রাজশাহী ব্যুরো মোস্তাফিজুর রহমান লিটন, মানবকণ্ঠের রাজশাহী ব্যুরো আমিরুল হোসেন শান্ত, রাজশাহীনিউজ২৪ডটকম-এর সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক ইফতেখার আলম বিশাল, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো খসরুল আরুণ নোমানি সাগর, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি মো. তুজবুল হক, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হাসান, চ্যানেল ফোর টিভির রাজশাহী ব্যুরো সোমেন মণ্ডল, এবিসি নিউজের রাজশাহী প্রতিনিধি মৌসুমী আক্তার ও বাংলার জনপদের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান। এছাড়া সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ গণমাধ্যমকর্মী।