সিনিয়র সচিব পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হলেন ড. মো. নেয়ামত উল্যা ভূঁইয়া।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো.উজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী ড. মো. নেয়ামত উল্যা ভূঁইয়াকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’










