চলচ্চিত্র নায়িকা পূজা চেরীর মা ঝরনা রায় মারা গেছেন। রোববার (২৪ মার্চ) নিজ বাসায় মারা যান তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

ঝরনা রায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেলটা হেলথ কেয়ারে ঝরনা রায়কে ভর্তি করানো হয়েছিল। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। সাত দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় তিনি মারা যান।

পূজা চেরী সবার কাছে তার মায়ের আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেছেন।