নড়াইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন মোল্লা (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত এই ধানকাটা শ্রমিকের বাড়ি নড়াইল পৌরসভার ঘোড়াখালি এলাকায়।
এলাকাবাসী জানায়, সকালে ঘোড়াখালি বিলে ধান কাটতে যায় ইয়াসিন, বেলা ১১টার দিকে বজ্রপাতের কবলে পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ফ ম মশিউর রহমান বাবু।










