সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন।  গতকাল ভোর থেকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে এ ভাঙন দেখা দেয়। এরই মধ্যে প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কর্মকার জানান, গতকাল ভোর থেকে নদীর প্রবল স্রোতে পূর্বের ভাঙন স্থানে আবারো ভাঙন দেখা দিয়েছে।