দিনাজপুরের ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ১৫৫ জনকে অর্থসহায়তা দেয়া হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ শিক্ষার্থীকে একটি করে সাইকেল ও ৩৩০ শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা বিতরণ করা হয়। গতকাল এগুলো বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পৃথকভাবে তিনটি উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।