‘মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নগর উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবগত করেন নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক সিনিয়র প্ল্যানার আহমেদ আখতারুজ্জামান ও প্রকল্প ব্যবস্থাপক ইয়ারুন নেছা খানম ও সাইফুর রহমান।