রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার ডাইংপাড়া মোড় থেকে হেরোইনের এ চালন আটক করা হয়। এ সময় ইমরান আলী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।