জীবাশ্ম জ্বালানি সম্প্রসারণ বন্ধের দাবিতে বরগুনার তালতলীতে নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার তেঁতুলবাড়িয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে ওয়াটারকিপারস বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ ও পরিবেশ কর্মী খাইরুল ইসলাম। বক্তারা নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলোয় বিনিয়োগের আহ্বান জানান।