ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মেডিকেল কলেজ ও রেললাইন বাস্তবায়ন কমিটি। এতে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, সাংবাদিক আলাউদ্দীন আজাদ, সাদ্দাম হোসেন, কামরুজ্জমান পিন্টু প্রমুখ। বক্তারা দ্রুত জেলা শহরে রেল সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।
ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি
ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মেডিকেল কলেজ ও রেললাইন বাস্তবায়ন কমিটি।










