চাঁপাইনবাবগঞ্জে জমির মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এ সময় উত্তর ভবানীপুর গ্রামের রবিউল আওয়ালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।