চট্টগ্রামের মিরসরাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। বক্তারা বলেন, সন্তানের মেধা বিকাশ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মায়ের ভূমিকা অনস্বীকার্য। কারণ একজন মা শুধু মা নন, পরিবারের বড় শিক্ষক। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মা সমাবেশ আয়োজন করা গুরুত্বপূর্ণ।