পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ নয়জন সাংবাদিককে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’-এর পুরস্কার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গতকাল বিজয়ীদের এ পুরস্কার দেয়া হয়। এ সময় কমিশনের অন্যান্য কমিশনার, জুরি বোর্ডের সদস্যরা, কমিশনের নির্বাহী পরিচালকরা ও পরিচালকরা উপস্থিত ছিলেন। পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া—তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে একজন মূল বিজয়ীর পাশাপাশি দুজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। মূল বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট এবং বিশেষ পুরস্কারপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট দেয়া হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব এবং বিশেষ পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক এমএ জলিল মুন্না ও দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহিম। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট তৌহিদুল ইসলাম এবং বিশেষ পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার মো. আতাউর রহমান ও যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন। অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রাইজংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম নুরুজ্জামান তানিম এবং বিশেষ পুরস্কার পেয়েছেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু সাঈদ ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএমএ কালাম। —বিজ্ঞপ্তি
বিএসইসি জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫ প্রদান
পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ নয়জন সাংবাদিককে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’-এর পুরস্কার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।









