মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও আর ভেনচারস পিএলসির ডিজিটাল টিকিটিং প্লাটফর্ম বিডিটিকিটসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির অধীনে এমটিবি গ্রাহকরা এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বাস ও লঞ্চের টিকিট কিনতে পারবেন খুব সহজে। এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান ও আর ভেনচারসের সিইও কাজী মাহবুব হাসান চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবি ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান খালিদ হোসেনসহ অন্যরা। —বিজ্ঞপ্তি