দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের মুনাফা বেড়েছে সাত গুণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য উন্নত মেমোরি চিপের চাহিদা বাড়ায় গত প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও মুনাফায় বড় উল্লম্ফন দেখেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়ে ৬ হাজার ২৯০ কোটি ডলারে পৌঁছেছে। গতকাল প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানায় সেমিকন্ডাক্টর জায়ান্টটি।

পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এসকে হাইনিক্সের আয় আগের বছরের একই সময়ের তুলনায় চার গুণের বেশি বেড়ে ১০৪ দশমিক ৬ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। এ সময় নিট মুনাফা তিন গুণের বেশি বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৮ ট্রিলিয়ন ওন। এআই প্রযুক্তিতে ব্যবহৃত উচ্চক্ষমতার মেমোরি চিপের চাহিদা বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহকারী এসকে হাইনিক্স। খবর নিক্কেই এশিয়া