ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম ফুডপান্ডা। এর আওতায় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহকের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ঢাকা-ব্যাংকক কাপল বিমান টিকিট। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটায় থাকছে ঢাকা-কক্সবাজার রুটে দুজনের যাওয়া-আসার অভ্যন্তরীণ বিমান টিকিট। এছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ইউনিমার্টে কেনাকাটার জন্য ১০ হাজার টাকার ভাউচার। প্রিমিয়াম চেইন সুপারশপটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ক্যাম্পেইনে অংশ নিতে ফুডপান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউনিমার্ট থেকে কেনাকাটা করতে হবে। একজন গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে কমপক্ষে ১০ হাজার টাকার পণ্য কিনতে হবে। সেপ্টেম্বরে একজন গ্রাহকের মোট কেনাকাটার পরিমাণ হিসাব করে বিজয়ী নির্বাচন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের বড় শহরগুলোর সুপারস্টোরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রিটেইল ও গ্রোসারি সেবা বাড়াচ্ছে ফুডপান্ডা। এরই ধারাবাহিকতায় ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় ডিল ও পুরস্কার দেয়ার পাশাপাশি কেনাকাটায় নানা ধরনের সুবিধা দিয়ে থাকে ফুডপান্ডা।