দ্য প্রিমিয়ার ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক খাতে শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) বিশেষ সম্মাননা অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।