রাশিয়ায় নতুন গাড়ির বিক্রি নিম্নমুখী রয়েছে। আগস্টে দেশটিতে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ৪ শতাংশ কমেছে। কমার এ হার জুলাইয়ের ৭৪ দশমিক ৯ শতাংশ থেকেও বেশি। অ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান বিজনেসেস (এইবি) জানিয়েছে, গত মাসে দেশটিতে মাত্র ৪১ হাজার ৬৯৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অটোমোবাইল শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ শিল্পটি বিদেশী বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা ও যন্ত্রাংশের ওপর অত্যন্ত নির্ভরশীল। রয়টার্স
আগস্টে রাশিয়ায় গাড়ি বিক্রি ৬২.৪ শতাংশ কমেছে
রাশিয়ায় নতুন গাড়ির বিক্রি নিম্নমুখী রয়েছে। আগস্টে দেশটিতে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ৪ শতাংশ কমেছে। কমার এ হার জুলাইয়ের ৭৪ দশমিক ৯ শতাংশ









