প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ এক্সপার্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা হেলথ এক্সপার্টের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় পাবেন। এর মাধ্যমে ব্যাংকটির গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং হেলথ এক্সপার্টের বিজনেস হেড অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস তাবিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া। অন্যদিকে হেলথ এক্সপার্টের পক্ষে আরো ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন বিভাগের ম্যানেজার আনিসুর রহমান ও ম্যানেজার অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনসে মো. সাজ্জাদ হোসেন হৃদয়।