তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটির রফতানি ক্রয়াদেশ ঊর্ধ্বমুখী রয়েছে। তবে বিশ্বজুড়ে চাহিদা শীতল হওয়ায় রফতানি ক্রয়াদেশ আগের মাসের তুলনায় অর্ধেকেরও কম গতিতে বেড়েছে। গতকাল প্রকাশিত রয়টার্সের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

১১ জন অর্থনীতিবিদের পূর্বাভাসের গড় অনুসারে, গত মাসে রফতানি ক্রয়াদেশ গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পূর্বাভাস ১ দশমিক ১ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত প্রসারিত ছিল।

দ্বীপটির রফতানি ক্রয়াদেশ বৈশ্বিক প্রযুক্তি চাহিদার একটি চিত্র সরবরাহ করে। এটি গত এপ্রিলে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছিল। সে সময় ক্রয়াদেশ ৫ দশমিক ৫ শতাংশ কমে ৫ হাজার ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছিল। চীনে কভিডজনিত লকডাউন ও ভূরাজনৈতিক উত্তেজনায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এমনটা হলেছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা।