মিডল্যান্ড ব্যাংক পিএলসির ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয়ী পাঁচ গ্রাহকের হাতে স্মার্টফোন ও স্মার্ট টিভি তুলে দেয়া হয়। একই সঙ্গে ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সকারী তিন শাখাকেও স্বীকৃতি দেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা যায়, এবারের ফিফা বিশ্বকাপ কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করতে ২১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। এতে নতুন সেভিংস, কারেন্ট, শর্ট নোটিস ডিপোজিট ও ফিক্সড ডিপোজিট হিসাব অন্তর্ভুক্ত ছিল। ন্যূনতম ১ লাখ টাকা যোগ্য আমানত স্থিতি বজায় রাখা গ্রাহকরা এতে অংশ নেয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ বিজয়ী গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে নির্ধারিত আমানত স্থিতি ও অন্যান্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই গ্রাহককে স্মার্টফোন দেয়া হয়। তারা হলেন বগুড়া শাখার মেসার্স রয় ট্রেডার্স ও ইসলামপুর শাখার মোহাম্মদ রাশেদ। এছাড়া প্রায় ১ হাজার ৭৮৫ যোগ্য গ্রাহকের মধ্য থেকে র্যাফল ড্রর মাধ্যমে তিনজনকে নির্বাচিত করে স্মার্ট টিভি দেয়া হয়। বিজয়ীরা হলেন বরিশাল শাখার জয় দাস, মিরপুর শাখার মো. ফয়েজউল্লাহ ও লক্ষ্মীপুর উপশাখার জহিরুল ইসলাম।










