উন্নয়নের ভ্যাট নীতি; ভ্যাট দিয়ে গড়ব জাতি—
স্লোগানে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। গতকাল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট যশোরের আম্রকাননে ভ্যাট সম্পর্কে জনগণকে আরো সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার করে। এ সময় সর্বোচ্চ ২১ ভ্যাটদাতাকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড, গ্রীণ এন্টারপ্রাইজ, সূচনা হেয়ার অ্যান্ড বিউটি কেয়ার, গোপালগঞ্জের সদরের মেসার্স কাজী সৈয়দ আলী, বিসিকের শরীফ ফার্নিচার, চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, মাদানী এন্টারপ্রাইজ, চুয়াডাঙ্গার হোটেল ভিআইপি, ঝিনাইদহের তুষার সিরামিকস লিমিটেড, ফসিয়ার মোটরসাইকেল সেন্টার, নড়াইলের মেসার্স কাজ ট্রেডিং, ফরিদপুরের রাজ্জাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মেসার্স তাজ ইন্টারন্যাশনাল, বাগাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, মাগুরার মেসার্স ভাই ভাই প্লাস্টিক, মেসার্স আলমগীর মটরস, চলম্ভিকা হোটেল, মেহেরপুরের মেসার্স বিশ্বাস মোটরস, যশোরের মেসার্স পান শাহী জর্দ্দা ফ্যাক্টরি, শুভ এন্টারপ্রাইজ, হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ, যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সাফায়াত হোসেন।










