চলতি বছরে জাপান রেকর্ড পরিমাণ ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে চলেছে। স্বল্প আয়ের পরিবারগুলো যেন জীবনযাত্রার বর্ধিত ব্যয়ভার মোকাবেলা করতে পারে, সেজন্য এ সিদ্ধান্ত।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে ঘণ্টায় ন্যূনতম গড় জাতীয় বেতন ৯৩০ ইয়েন বা ৭ দশমিক শূন্য ৭ ডলারের ৩ দশমিক ৩ শতাংশ বা ৩১ ইয়েন বৃদ্ধির প্রস্তাব উঠেছে। মন্ত্রণালয়ের একটি উপদেষ্টা প্যানেল গত সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। তা চূড়ান্ত হলে বেতন বৃদ্ধিতে রেকর্ড সৃষ্টি হবে। ২০০২ সালে ঘণ্টাভিত্তিক বেতন কাঠামো চালু করার পর থেকে এ বেতন বৃদ্ধি পরিমাণে ও শতাংশে এ-যাবত্কালের মধ্যে সর্বোচ্চ হবে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মজুরি বৃদ্ধিকে উন্নয়ন ত্বরান্বিত করার একটি মূল কারণ হিসেবে বিবেচনা করেন। প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ভাবিত অর্থনীতির পুনর্জাগরণ কর্মসূচির ধারাবাহিকতায় কেবল মহামারী তুঙ্গে থাকার অর্থবছর ২০২২ ব্যতীত ২০১৩ অর্থবছর থেকে অদ্যাবধি ন্যূনতম মজুরি কমপক্ষে ২ শতাংশ বেড়েছে।

শ্রমিক ইউনিয়নগুলোর বৃহত্তম সংগঠন রেংগোর মতে, বেতন নিয়ে দরকষাকষির ফলে এ বছরে ৪ হাজার ৯০০টি ইউনিয়ন মাসিক গড় বেতনে ২ দশমিক শূন্য ৭ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করেছে।