জেলা-উপজেলাসহ সব স্তরের নেটওয়ার্কে সেবার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলালিংক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুলাই ২০২৬-এর কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১১টি মূল কর্মদক্ষতা সূচকের (কেপিআই) আটটিতেই অপারেটরটি শীর্ষস্থান অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিটিআরসির ‘সেলুলার মোবাইল ফোন অপারেটরস’ শীর্ষক মাসিক কিউওএস প্রতিবেদনে গ্রামীণফোন, রবি ও টেলিটকসহ সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। এবার প্রথমবারের মতো অপারেটরদের জমা দেয়া কিউওএস তথ্য সমন্বয়, পর্যালোচনা ও যাচাই করেছে বিটিআরসি। যাচাইকৃত পারফরম্যান্স জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে।
জুলাইয়ের প্রতিবেদনে বাংলালিংকের শীর্ষ আট সূচক হলো টুজি কল সেটআপ সাফল্য, ফোরজি অ্যাভারেজ ইউজার ইকুইপমেন্ট (ইউই) থ্রুপুট ডাউনলিংক, ফোরজি ই-র্যাব নন-রিটেইনেবিলিটি, ভিওএলটিই কল সেটআপ সাফল্য, ভিওএলটিই ড্রপ বা অস্বাভাবিক রিলিজ, মিক্সড ভয়েস সেটআপ সাফল্য, সিএসএফবি সাফল্য এবং এসএমএস সম্পন্ন হওয়ার হার।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘নেটওয়ার্ক অবকাঠামো ও এর পরিচালনার দিকে আমরা যে গুরুত্ব দিচ্ছি, এ অর্জন তারই ফল। অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সেবার মান ধরে রাখা এবং গ্রাহকদের জন্য স্থিতিশীল সেবা ও সারা দেশে নির্ভরযোগ্য নেটওয়ার্ক নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
কানেক্টিভিটির পাশাপাশি ভয়েস ওভার ওয়াই-ফাই, স্টারলিংকের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট কানেক্টিভিটি, ওটিটি প্লাটফর্ম টফি এবং পেমেন্ট সাবসিডিয়ারি মুক্ত পে-এর মাধ্যমে গ্রাহকদের এন্ড টু এন্ড ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলালিংক।










